আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

দেশের খবর সর্বশেষ

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

করদাতাদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) এনবিআর-এর দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করদাতারা জরিমানা ছাড়া আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ অনুযায়ী জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬, যা এখন বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও তিন দফায় সময় বাড়ানো হয়েছিল। সাধারণত প্রতিবছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমার শেষ দিন থাকে।

অর্থনীতিবিদরা বলছেন, কর আদায় বৃদ্ধি ও করদাতাদের উৎসাহিত করতে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

#আয়কর #এনবিআর #বাংলাদেশঅর্থনীতি #করদাতা
#IncomeTax #NBR #BangladeshEconomy #TaxReturn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *