জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন

রাজনীতি

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন

সরকার ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে। জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই ও সুপারিশের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক মন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি জাতীয় পুরস্কারের প্রস্তাব যাচাই, পুরস্কারের ক্রম নির্ধারণ এবং প্রয়োজনে নতুন পুরস্কার প্রবর্তনের সুপারিশ করবে।

এই সিদ্ধান্তের ফলে ২ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।

#জাতীয়পুরস্কার #মন্ত্রিসভা #বাংলাদেশসরকার
#NationalAward #CabinetCommittee #BangladeshGovernment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *