এইচ .এস .সি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেননা পেসার মারুফা আক্তার

দেশের খবর সব
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করতে পারেননি বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার । তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে অংশগ্রহন করেন এবং ভূগোল বিষয়ে অকৃতকার্য হন ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম ৩.০৮, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও অনুত্তীর্ণ হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। এবারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *