বইমেলা পেছাতে খোলা চিঠি

দেশের খবর সর্বশেষ

বইমেলা পেছাতে খোলা চিঠি

আসন্ন অমর একুশে বইমেলা রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রকাশক ঐক্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছে।

১৪ জন প্রকাশকের স্বাক্ষরযুক্ত চিঠিতে বলা হয়েছে, রোজার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যেতে পারে, ফলে বইমেলা পাঠকশূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় ৯০ শতাংশ প্রকাশক রমজানে অংশ নেওয়াকে ‘ব্যবসায়িক আত্মহ/ত্যা’র সমান মনে করছেন বলে দাবি করা হয়েছে।

প্রকাশনা শিল্প গত দেড় বছরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কাগজের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বাড়ায় প্রকাশকরা আর্থিক চাপে আছেন।

প্রকাশকদের দাবি—২০ ফেব্রুয়ারি নির্ধারিত মেলা স্থগিত করে ঈদের পর উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হোক। তারা মেলা বর্জন নয়, বরং সফল ও অংশগ্রহণমূলক আয়োজন চান।

#বইমেলা #প্রকাশক_ঐক্য #তারেক_রহমান #একুশে
#BookFair #TariqueRahman #BanglaAcademy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *