টেলিযোগাযোগ অধ্যাদেশে নতুন নিয়ম, অনলাইন হিং/সা, বিদ্বে/ষ ও হয়/রানিতে কঠোর শা/স্তি

দেশের খবর
বাংলাদেশে টেলিযোগাযোগ ও বেতার যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বি/দ্বেষ/মূলক বক্তব্য প্রচার করলে কঠোর শা/স্তি হতে পারে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি ব্যবহার করে যদি কেউ দেশের অখণ্ডতা, নিরা/পত্তা, প্রতি/র/ক্ষা বা জনশৃঙ্খলা ক্ষু/ণ্ণ করে, সহিং/সতা সৃষ্টিকারী বা অপ/রাধ/মূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেয়, সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা করে, হ্যাকিং বা স্যাটেলাইট/টেলিকম যোগাযোগ ব্যাহত করে বা জনস্বাস্থ্যের ক্ষ/তি করে—তাহলে সে অপ/রাধী হিসেবে অনধিক ৫ বছর কারা/দ/ণ্ড বা ৯৯ কোটি টাকা অর্থদ/ণ্ড বা উভয় দ/ণ্ডে দ/ণ্ডিত হবেন।
ধারা ৬৯(ক)-এ বলা হয়েছে, টেলিযোগাযোগ ব্যবহারের মাধ্যমে অ/শ্লী/ল, হু/মকিমূলক বা অপ/মান/জনক বার্তা প্রেরণ বা প্রেরণ করাতে সহযোগিতা করা হলে দ/ণ্ডনীয় হবে। প্রস্তাবক বা প্রেরণকারী অনধিক ২ বছর কারাদ/ণ্ড বা ১.৫ কোটি টাকা অর্থদ/ণ্ডে বা উভয় দ/ণ্ডে দ/ণ্ডিত হবেন।
ধারা ৭০ অনুযায়ী, অন্য ব্যক্তিকে বারবার বিরক্তিকর টেলিফোন বা কল করা হলে অনধিক ১ লক্ষ টাকা অর্থদ/ণ্ড এবং অনাদায়ে ৬ মাস পর্যন্ত কারাদ/ণ্ড হতে পারে।
অধ্যাদেশের খসড়া সাধারণ নাগরিক ও অংশগ্রহণকারীদের মতামতের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে। মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত ই-মেইল ([secretary@ptd.gov.bd](mailto:secretary@ptd.gov.bd)) অথবা ডাকযোগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *