বিএনপির ঢাকার জনসভা বাতিল

রাজনীতি

বিএনপির ঢাকার জনসভা বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঢাকার নির্ধারিত নির্বাচনি জনসভা বাতিল করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে যে কেন্দ্রীয় জনসভা হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের অভ্যন্তরীণ আলোচনা ও কৌশলগত সিদ্ধান্তের ভিত্তিতে জনসভা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি নির্বাচনি বক্তব্য দেবেন।

রিজভী বলেন, ঢাকায় বড় সমাবেশের পরিবর্তে এলাকাভিত্তিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কয়েকজন ছাত্রনেতার বিএনপিতে যোগদানের কথাও জানান তিনি।

#বিএনপি #নির্বাচনি_রাজনীতি #ঢাকা
#BNP #DhakaPolitics #ElectionCampaign

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *