যমুনার সামনে সংঘর্ষ, পুলিশের সঙ্গে সরকারি কর্মচারীদের ধা/ওয়া-পা/ল্টা ধা/ওয়া
৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সং/ঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়। সং/ঘর্ষে ঢাকা জেলা পুলিশের ডিসি মাসুদসহ কয়েকজন আ/হত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রে/নেড নিক্ষেপ করে। ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পরে পরিস্থিতি আরও কঠোর হওয়ায় বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়। পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আ/টক করেছে।
আন্দোলনকারীরা জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না করায় তারা ক্ষুব্ধ। আজকের মধ্যেই গেজেট প্রকাশ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে সকালে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন।
#পে_স্কেল #সরকারি_কর্মচারী #যমুনা
#PayScale #DhakaProtest #BangladeshNews

