মিথ্যা তথ্যে বিদ্যুৎ খাতে ৩৫ হাজার কোটি টাকার লুট
বিদ্যুৎ খাতে অতিরিক্ত বিনিয়োগ দেখিয়ে সরকারের কাছ থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদনে। সামিট, ইউনিক, জেরা ও ইউনাইটেড গ্রুপের একাধিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে প্রকৃত ব্যয়ের তুলনায় ৪৫ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বেশি বিনিয়োগ দেখানো হয়েছে। এর ফলে সরকারের কাছ থেকে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ আদায় করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন না করলেও প্রতি মাসে শত শত কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সরকারের জন্য মারাত্মক আর্থিক বোঝা তৈরি করছে। তদন্ত কর্মকর্তারা একে পরিকল্পিত লু/টপাট হিসেবে উল্লেখ করেছেন এবং এই সুযোগ করে দেওয়ার জন্য পতিত সরকারের নীতিগত দুর্বলতাকে দায়ী করেছেন।
#বিদ্যুৎ_খাত #দুর্নীতি #ক্যাপাসিটি_চার্জ
#PowerSector #Corruption #BangladeshEconomy

