আইনের ভয় দেখিয়ে বিচারপ্রার্থীদের প্রতারণা

দেশের খবর

আইনের ভয় দেখিয়ে বিচারপ্রার্থীদের প্রতারণা

সাইবার নিরাপত্তা আইন বাতিল হলেও সেই আইনের ভয় দেখিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কিছু অসাধু আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট কর্মচারী ‘মামলা ক্লোজ’ বা ‘চার্জ থেকে মুক্তি’ দেওয়ার আশ্বাস দিয়ে ২৫ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত দাবি করছেন। টাকা না দিলে জামিন বাতিল, গ্রে/ফতার ও জে/লে পাঠানোর ভয় দেখানো হচ্ছে। অথচ আইন বিশেষজ্ঞরা বলছেন, বাতিল হওয়া ধারাগুলোর মামলায় আদালতে হাজির হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, এসব মামলা আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয়ে গেছে। আইনজীবী নেতারা বলছেন, এমন প্রতারণা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

#প্রতারণা #আইন_ব্যবস্থা
#LegalFraud #CyberLaw #Justice

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *