বরিশালে বিএনপির মনোনয়ন সংকট, ৭ আসনে বিদ্রো/হের শঙ্কা

রাজনীতি

বরিশালে বিএনপির মনোনয়ন সংকট, ৭ আসনে বিদ্রো/হের শঙ্কা

দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে চরম অ/স্থিরতা দেখা দিয়েছে। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালীর মোট ৭টি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন একাধিক নেতা। এতে করে এসব আসনে ধানের শীষের ভোট ভাগ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন। তবে মনোনয়নবঞ্চিত ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এখনো মাঠে রয়েছেন। মনোনয়ন পরিবর্তনের দাবিতে তার সমর্থকরা সভা-সমাবেশ করছেন। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আলোচনা চলছে এলাকায়।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন মনোনয়ন পেলেও মনোনয়নবঞ্চিত আব্দুস সাত্তার খান ও বেগম সেলিমা রহমানের অনুসারীরা সক্রিয় রয়েছেন। শেষ পর্যন্ত সমঝোতা না হলে এখানে বিভক্ত ভোটের সুযোগ নিতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ।

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেসারাবাদ) আসনে সুমন মঞ্জুরকে মনোনয়ন দেওয়া হলেও ভিপি মাহমুদ ও ফকরুল ইসলামের সমর্থকরা মাঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিন উপজেলায়ই মিছিল ও মানববন্ধন হচ্ছে, যা বিএনপির জন্য বি/পদজ্জনক হতে পারে।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে রফিকুল ইসলাম জামাল মনোনয়ন পেলেও গোলাম আজম সৈকত মনোনয়ন পরিবর্তনের আশায় প্রচার চালাচ্ছেন। একইভাবে ঝালকাঠি-২ আসনেও মনোনয়ন পরিবর্তনের গুঞ্জন থাকায় বিদ্রোহের আশঙ্কা বাড়ছে।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বিপরীতে মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা মাঠে রয়েছেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-রাঙ্গাবালী) আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় এখানেও অ/নিশ্চয়তা বিরাজ করছে।

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর দলে কোনো ভা/গাভাগি থাকবে না। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়মতো মনোনয়ন সংকট সামাল দিতে না পারলে বরিশাল বিভাগের একাধিক আসনে বিভক্ত ভোটের সুযোগ নিয়ে লাভবান হতে পারে বিরোধী শিবির।

#বরিশাল #বিএনপি #মনোনয়নসংকট #দক্ষিণাঞ্চল #রাজনীতি #জাতীয়নির্বাচন
#BNP #BarishalPolitics #BangladeshElection #NominationCrisis #SouthBangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *