কুমিল্লা-২ আসনের সীমানা বহাল
কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নতুন সীমানাই বহাল থাকছে। তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট ইসির গেজেট অবৈধ ঘোষণা করে পুরোনো সীমানা বহালের আদেশ দিয়েছিল। পরে ইসি লিভ টু আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে। ফলে কুমিল্লা অঞ্চলের রাজনীতিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে এবং নির্বাচনি প্রস্তুতি আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
#কুমিল্লা_২ #ইসি #নির্বাচন #আইনি_সংবাদ
#Cumilla2 #ElectionCommission #CourtOrder #BangladeshElection

