মাদুরো আটক, ইরানে মর্কিন হা/মলার শঙ্কা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর ইরানে সম্ভাব্য মর্কিন সামরিক হা/মলার আশঙ্কা বেড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ ইরানকে সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। বিশ্লেষকদের মতে, মাদুরোকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানোর ঘটনা ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, দেশটি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় জোরদার করলে কঠোর জবাব দেওয়া হবে।
#ইরান #ভেনেজুয়েলা #মার্কিন_হামলা #বিশ্ব_রাজনীতি
#Iran #Venezuela #USTensions #WorldPolitics

