গফুর মল্লিকের বাড়িতে হামলা

রাজনীতি

গফুর মল্লিকের বাড়িতে হামলা

রাজবাড়ীর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামে বিএনপি নেতা তারেক রহমানের উপহার পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হা/মলা ও লু/টপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে একদল দু/র্বৃত্ত অতর্কিতভাবে বাড়িতে হা/মলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পরিবারের সদস্যদের দাবি, হা/মলাকারীরা ঘরের টিনের বেড়া কুপিয়ে ভা/ঙচুর করে এবং প্রায় ১ লাখ টাকা লু/ট করে নিয়ে যায়। একই সঙ্গে গফুর মল্লিকের ভাইয়ের বাড়িতেও ভা/ঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রে/ফতার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

গফুর মল্লিকের পরিবার বলছে, তারেক রহমানের নির্দেশে প্রাপ্ত আর্থিক সহায়তার বিষয়টি প্রকাশ্যে চলে আসায় এই হা/মলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু ত/দন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

#রাজবাড়ী #হামলা #রাজনীতি
#Rajbari #PoliticalViolence #BangladeshNews

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *