বিশ্বজুড়ে ছড়াচ্ছে মস্তিষ্কখেকো অ্যামিবা

সর্বশেষ

বিশ্বজুড়ে ছড়াচ্ছে মস্তিষ্কখেকো অ্যামিবা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভয়ংকর মস্তিষ্কখেকো অ্যামিবা। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, উষ্ণতা বৃদ্ধির ফলে মাটি ও পানিতে ফ্রি-লিভিং অ্যামিবা নামের অণুজীব দ্রুত বংশবিস্তার করছে, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হু/মকি হয়ে উঠছে।

এই অ্যামিবার মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো নেগ্লেরিয়া ফাউলেরি, যা দূষিত পানির মাধ্যমে নাক দিয়ে শরীরে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আ/ক্রমণ চালায়। একবার সংক্রমিত হলে বে/চে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। গবেষণায় দেখা গেছে, এই অণুজীব ক্লোরিনযুক্ত পানিতেও টিকে থাকতে পারে এবং পাইপলাইন ও পানির ট্যাংকে বাসা বাঁধে।

বিশেষজ্ঞরা বলছেন, নদী, হ্রদ বা উষ্ণ পানিতে সাঁতার কাটার সময় সতর্ক থাকা জরুরি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ঝুঁকি আরও বেড়েছে বলে আশ/ঙ্কা করা হচ্ছে।

#স্বাস্থ্য_ঝুঁকি #মস্তিষ্কখেকো_অ্যামিবা #জলবায়ু
#BrainEatingAmoeba #HealthAlert #ClimateChange

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *