বাণিজ্যমেলায় শত কোটি টাকার বাণিজ্য

দেশের খবর সর্বশেষ

বাণিজ্যমেলায় শত কোটি টাকার বাণিজ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৬ সফলভাবে শেষ হয়েছে। শনিবার বিকেলে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এবারের বাণিজ্যমেলায় মোট ৩৯৩ কোটি টাকার পণ্য ক্রয়-বিক্রয় হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে ২২৪ দশমিক ২৬ কোটি টাকার পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে, যা দেশের রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক বার্তা।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর বাণিজ্যমেলায় বিক্রির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। মেলার মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে মেলাকে আরও আধুনিক, সবুজায়নসমৃদ্ধ ও দর্শনীয় করতে যোগাযোগ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে বহুমুখী পাট পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, হোম টেক্সটাইল ও নকশিকাঁথাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়। আফগানিস্তান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কসহ একাধিক দেশ থেকে রপ্তানি আদেশ এসেছে।

#ঢাকা_বাণিজ্যমেলা #বাংলাদেশ_বাণিজ্য #রপ্তানি
#DhakaTradeFair #BangladeshExport #TradeNews

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *