তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির গুরুত্বপূর্ণ বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক নি/রা/প/ত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান নি/রা/প/ত্তা ব্যবস্থা, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
এর আগে তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পরিপত্র জারি করে।

