সব জ্বালানি তেলের দাম কমল
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম কমায় পরিবহণ, কৃষি সেচ ও উৎপাদন ব্যয় কিছুটা কমবে, যা সাধারণ মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
#জ্বালানি_তেল #ডিজেলের_দাম #বাংলাদেশ
#FuelPrice #DieselPrice #EnergyUpdate

