বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শ/হীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বিনম্র শ্রদ্ধা ও গভীর আবেগে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এর আগে ভোরে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মু/ক্তিযু/দ্ধে আত্মত্যাগকারী শ/হীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ/হীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনিও নীরবতা পালন করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় রাষ্ট্রীয় সালাম ও বিউগলের করুণ সুর পরিবেশকে আরও আবেগঘন করে তোলে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল-সবুজের পতাকা নিয়ে হাজারো মানুষ স্মৃতিসৌধে উপস্থিত হন।
সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শিশুদের মাথায় জাতীয় পতাকা ও মুখে আঁকা রঙিন আল্পনায় বিজয়ের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মু/ক্তিযু/দ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
#VictoryDay #NationalMemorial #BangladeshVictory #Martyrs #16December #Bangladesh
#বিজয়দিবস #জাতীয়স্মৃতিসৌধ #বীরশহীদ #১৬ডিসেম্বর #বাংলাদেশ #মুক্তিযুদ্ধ

