নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

রাজনীতি

নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে শুরু হওয়া এই ব্রিফিং সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্রিফিংয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও পদক্ষেপ তুলে ধরা হচ্ছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে ব্রিফিং শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত জানাবেন। সভায় ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন প্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬টি সংস্থা ইতোমধ্যে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫৮ জন পর্যবেক্ষক আসতে পারেন বলে জানিয়েছে কমিশন। সব মিলিয়ে প্রায় ৩০০ বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি থাকতে পারে।

#জাতীয়_নির্বাচন #নির্বাচন_কমিশন #কূটনীতিক
#BangladeshElection #ElectionCommission #DiplomaticBriefing

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *