জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ইরানের বিক্ষোভ দমন নিয়ে কড়া সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় আ/ক্রমণ করেন তিনি।

দাভোসে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, হাজার হাজার মানুষ হ/ত্যা করেও যদি কোনো সরকার টিকে থাকে, তাহলে তা বিশ্বের সব স্বৈরশাসকদের জন্য বিপজ্জনক বার্তা হবে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা করদাতাদের অর্থ নিজের দেশের দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভরতেই ব্যয় করছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, এক সময়ের কৌতুকাভিনেতা জেলেনস্কি এখন বিশ্ব রাজনীতিতে বিভ্রান্তির প্রতীক হয়ে উঠেছেন। একই সঙ্গে তিনি বলেন, ইরান নিজের দেশ রক্ষা করতে জানে এবং ইউক্রেনের মতো বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল নয়। এই উত্তপ্ত বাক্য বিনিময় মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিয়েছে।

#ইরান #ইউক্রেন #আন্তর্জাতিক_রাজনীতি
#Iran #Ukraine #GlobalPolitics

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *