কিছু গল্প চোখে দেখা যায় না
অভিনেতা অহান শেঠির নতুন সিনেমা ‘বর্ডার ২’ মুক্তির মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ১৯৯৭ সালের কালজয়ী সিনেমা ‘বর্ডার’। সেই সিনেমায় ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। এবার একই ধরনের সেনার পোশাকে ছেলেকে দেখে আবেগাপ্লুত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে সুনীল শেঠি লেখেন, ‘বর্ডার’ তার কাছে কখনোই শুধু একটি সিনেমা ছিল না; এটি দায়িত্ব, নিয়মানুবর্তিতা ও ত্যাগের প্রতীক। তিনি বলেন, এই সিনেমা যু/দ্ধের মহিমা নয়, বরং শান্তির মূল্য বোঝায়। দেশের সীমান্ত মানে শেষ প্রান্ত নয়, বরং সাহসের সূচনা। কিছু গল্প চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো দেশের শিরদাঁড়ায় থেকে যায়। উল্লেখ্য, ‘বর্ডার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ সিং এবং এতে অহান শেঠির পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধবন ও দিলজিৎ দোসাঞ্জ।
#বর্ডার২ #সুনীল_শেঠি #বলিউড
#Border2 #BollywoodNews #IndianCinema

