সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে নাহিদের বক্তব্য
দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভ/য় বা বাধা ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই এখন দেশের মানুষের প্রধান প্রত্যাশা।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কৌশলের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণকে এমন সব আশ্বাস দেওয়া হচ্ছে, যার বাস্তবায়নের কোনো বাস্তব ভিত্তি নেই। এসব ভু/য়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, কিছু এলাকায় ভোটারদের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভ/য়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ করা সাংবিধানিক অধিকার—এ কারণে কোনোভাবেই জনগণ যেন ভ/য়ে পিছিয়ে না যায়, সেই আহ্বান জানান তিনি। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে গিয়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশও দেন নাহিদ ইসলাম।
#জাতীয়_নির্বাচন #ঢাকা_রাজনীতি #ভোটাধিকার
#BangladeshElection #DhakaPolitics #FreeAndFairElection

