অনেকে মনে করেন, জলপাইয়ের মতো টকজাতীয় ফল শুধু নারীর জন্যই উপকারী এবং পুরুষদের খাওয়া উচিত নয়। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। ছোট্ট এই সবুজ মৌসুমি ফলটি সবার জন্য এক অনন্য পুষ্টির উৎস। জলপাইতে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্টসহ আরও অনেক উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
জলপাই কেবল আচার হিসেবে নয়, সালাদ, স্মুদি বা জলপাই তেল হিসেবে রান্নায় ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত তেল বা নোনতা আচারে খাওয়া ঠিক নয়। কারণ এতে অতিরিক্ত লবণ বা ভিনেগার থাকতে পারে, যা উচ্চরক্তচাপের রোগীর জন্য ক্ষতিকর। তাই পরিমিতভাবে জলপাই খাওয়া স্বাস্থ্যসম্মত।
জলপাইয়ের উপকারিতা:
১.হৃদরোগের ঝুঁকি কমায়: জলপাইয়ে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, যা ভালো কোলেস্টেরল বৃদ্ধি এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত জলপাই খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
২.প্রদাহ কমায়: পলিফেনল ও ওলিওকান্থাল যৌগগুলো প্রদাহবিরোধী উপাদান হিসেবে কাজ করে। এগুলো ফ্রি র্যাডিক্যাল দূর করে এবং কোষের ক্ষয় রোধে সহায়তা করে।
৩.ত্বক ও চুলের যত্নে কার্যকর: ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে, ত্বককে আর্দ্র রাখে এবং বার্ধক্যের ছাপ কমায়। চুল শক্ত, মজবুত ও উজ্জ্বল হয়।
৪.হজমে সহায়তা করে: প্রাকৃতিক ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
৫.ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: স্বাস্থ্যকর ফ্যাট রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে, যা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী।
পরিমিতভাবে জলপাই খাওয়াই স্বাস্থ্য রক্ষায় সহায়ক এবং এটি সারা বছর আমাদের খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা উচিত।

