ভোলায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নি/হত
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী দুটি লঞ্চের ভয়া/বহ সংঘর্ষে অন্তত ৮ জন যাত্রী নি/হত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুঃখজনক দু/র্ঘটনা ঘটে মেঘনা নদীতে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুলারহাট থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অপর যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দু/র্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নি/হতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় গুরু/তর আহ/ত হয়েছেন অন্তত ৮ জন। এছাড়া আরও কয়েকজন যাত্রী নি/খোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় লঞ্চের পাশে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। তীব্র ধাক্কায় বহু যাত্রী নদীতে পড়ে যান। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চের দ্বিতীয় তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দু/র্ঘটনার পর ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৯ লঞ্চ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে। নি/হতদের মর/দে/হ ও গুরু/তর আহ/তদের নিয়ে ক্ষতিগ্রস্ত লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়।
নৌ-পুলিশ, প্রশাসন ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার কাজ চলমান থাকায় নি/হতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘ/নার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

