সহজে গহনা পরিষ্কারের ঘরোয়া উপায়

লাইফ স্টাইল
সহজে গহনা পরিষ্কারের ঘরোয়া উপায়
প্রতিদিন ব্যবহার করা গহনা হোক কিংবা স্বর্ণ-রুপার দামী গহনা—সঠিক যত্ন ও নিয়মিত পরিষ্কার না করলে এর উজ্জ্বলতা ধীরে ধীরে কমে যায়। তবে চাইলে ঘরে বসেই খুব সহজ উপায়ে আপনার প্রিয় গহনা পরিষ্কার রাখতে পারেন। জেনে নিন কার্যকর ও নিরাপদ কিছু পদ্ধতি।
রুপার গহনা অনেক সময় কালো বা মলিন হয়ে যায়। এটি পরিষ্কার করতে একটি পাত্রে উষ্ণ গরম পানি নিয়ে তাতে অল্প লিক্যুইড সাবান মেশান। রুপার গহনাটি এতে ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে নিন। এতে রুপার গহনা আবার ঝকঝকে হয়ে উঠবে।
স্বর্ণের গহনার ক্ষেত্রে একইভাবে উষ্ণ গরম পানিতে সামান্য লিক্যুইড সাবান মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে নিলে স্বর্ণের গহনার হারানো ঔজ্জ্বল্য ফিরে আসবে।
বর্তমানে অ্যান্টি টার্নিশ গহনাও বেশ জনপ্রিয়। এসব গহনা পরিষ্কার করতে একটি পাত্রে সামান্য বেকিং সোডা নিয়ে তার মধ্যে গহনাগুলো রাখুন। এরপর একটি ফয়েল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন। পরে গরম পানিতে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিলেই গহনাগুলো নতুনের মতো চকচকে দেখাবে।
নিয়মিত ও সঠিকভাবে পরিষ্কার করলে গহনার উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় থাকে এবং নষ্ট হওয়ার ঝুঁ/কি কমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *