রোজা ২৯ না ৩০?

সব সর্বশেষ

রোজা ২৯ না ৩০?

এ বছর পবিত্র রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। সে হিসাবে রমজানের শেষ দিন হতে পারে ১৯ মার্চ এবং ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে কিছু দেশে রোজা শুরুর তারিখ একদিন এদিক-ওদিক হতে পারে। ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

#রমজান #রোজা #ঈদুল_ফিতর
#Ramadan2026 #Roza #EidUlFitr

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *