যমুনার সামনে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ

দেশের খবর সর্বশেষ

যমুনার সামনে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ

নবম পে স্কেল ঘোষণার দাবিতে রাজধানী ঢাকার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক দফায় লা/ঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রে/নেড নিক্ষেপ করে। পুলিশের অভিযানের মুখে আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন। পরে বেলা ১১টার দিকে যমুনার অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে শাহবাগ মোড়ে প্রথম দফায় পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখানে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছে সড়কে বসে স্লো/গান দিতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা রাজি না হওয়ায় পুলিশ আ/ক্রমণাত্মক ব্যবস্থা নেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে প্রায় এক ঘণ্টা ধরে পু/লিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় কয়েকজন আ/হত হন এবং ৪–৫ জন আন্দোলনকারীকে আ/টক করা হয়।

#যমুনা #পে_স্কেল #সরকারি_আন্দোলন #ঢাকা_সংবাদ
#Jamuna #PayScaleMovement #DhakaNews #Bangladesh

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *