নয়াপল্টনে শিশু নির্যাতন, ব্যবস্থাপক গ্রে/ফতার
রাজধানীর নয়াপল্টনে একটি স্কুলে শিশু নির্যা/তনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রে/ফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকা থেকে তাকে গ্রে/ফতার করা হয়।
পুলিশ জানায়, ১৮ জানুয়ারি শারমিন একাডেমি নামের স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে অফিসকক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নির্যা/তনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওতে থাকা নারী স্কুলটির প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি ব্যবস্থাপক পবিত্র কুমার বলে শনাক্ত হয়েছে। শিশুটির মা পল্টন থানায় শিশু আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অপর আসামিকে গ্রে/ফতারের চেষ্টা চলছে।
#শিশু_নির্যাতন #নয়াপল্টন #আইন_শৃঙ্খলা
#ChildAbuse #DhakaNews #CrimeReport

