শান্তি আলোচনা চললেও ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক

শান্তি আলোচনা চললেও ইউক্রেনে রাশিয়ার হামলা

সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলছিল, ঠিক সেই সময় ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এসব হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আ/হত হয়েছেন আরও ১৫ জন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে চালানো হামলায় একজন নিহত এবং চারজন আ/হত হয়েছেন। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রো নদীর দুই তীরের একাধিক এলাকায় আ/গুন লেগে যায়, যার ফলে বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বি/ঘ্নিত হয়। কিয়েভ সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, একটি চিকিৎসা কেন্দ্রসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষ/তিগ্রস্ত হয়েছে।

একই সময়ে রাশিয়ার সীমান্তঘেঁষা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালানো হয়। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, হামলায় একটি হাসপাতাল, একটি মাতৃসদন এবং বাস্তুচ্যুতদের আবাসিক ভবন ক্ষ/তিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১১ জন আ/হত হন। বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনা চলাকালেই এ ধরনের হামলা রাশিয়ার কঠোর অবস্থানকেই স্পষ্টভাবে তুলে ধরছে।

#ইউক্রেন_যুদ্ধ #রাশিয়া #বিশ্বসংকট
#UkraineWar #RussiaUkraine #WorldNews

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *