নতুন পে স্কেল: কোন গ্রেডে বেতন কত

দেশের খবর সর্বশেষ

নতুন পে স্কেল: কোন গ্রেডে বেতন কত

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী, মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যোগ হয়ে মোট বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে। সাধারণ নিয়ম অনুযায়ী, মূল বেতনের প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া এবং নির্দিষ্ট অঙ্কের চিকিৎসা ও যাতায়াত ভাতা যুক্ত হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#নতুন_পে_স্কেল #সরকারি_চাকরি #বাংলাদেশ
#PayScale #GovtJobBangladesh #SalaryUpdate

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *