গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার: প্রেস সচিব

রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার: প্রেস সচিব

জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচারণা নিয়ে যে সমালোচনা চলছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বের যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার স্বাভাবিকভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’—যেকোনো এক পক্ষের অবস্থান নেয়। বাংলাদেশেও সরকার যেহেতু সংস্কারের পক্ষে, তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণভোট মূলত সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজ, যার উদ্দেশ্য দেশে অপশাসন বা স্বৈ/রাচার ফিরে আসা ঠেকানো। তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে ভবিষ্যতে শাহি শাসন কিংবা স্বৈ/রতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ থাকলেও এবার জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা, পুলিং কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী এবং পোস্টাল ব্যালট—সবকিছু প্রস্তুত রয়েছে। তার মতে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ।

#গণভোট #জাতীয়_নির্বাচন #বাংলাদেশ_রাজনীতি #প্রেস_সচিব
#Referendum #BangladeshPolitics #NationalElection #GovtStatement

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *