এসএসসি ফরম পূরণের সময় বাড়াল শিক্ষা বোর্ড

দেশের খবর সর্বশেষ

এসএসসি ফরম পূরণের সময় বাড়াল শিক্ষা বোর্ড

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফিসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

এদিকে, শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে এবং তা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষা প্রায় ১১ দিন দেরিতে শুরু হচ্ছে বলে জানিয়েছে বোর্ড।

#এসএসসি_পরীক্ষা #শিক্ষা_বোর্ড #ফরম_পূরণ
#SSCExam #EducationBoard #ExamUpdate #BangladeshEducation

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *