ফ্রি ওয়াইফাই কতটা নিরাপদ
বর্তমান ডিজিটাল যুগে পাবলিক বা ফ্রি ওয়াইফাই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। হোটেল, শপিংমল, অফিস, ক্যাফে কিংবা বিমানবন্দরে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই মোবাইল ডাটা ছাড়াই প্রয়োজনীয় কাজ সেরে নেন।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সুবিধার আড়ালেই লুকিয়ে রয়েছে বড় নিরাপত্তা ঝুঁকি। অধিকাংশ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে শক্তিশালী এনক্রিপশন না থাকায় হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর ডাটা পর্যবেক্ষণ বা চু/রি করতে পারে। এমনকি নেটওয়ার্ক পরিচালনাকারীও চাইলে ব্যবহারকারীর ব্রাউজিং তথ্য দেখতে পারে।
বিশেষ করে পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং, কার্ড সংক্রান্ত তথ্য প্রদান বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগইন করলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়। ক্রেডিট কার্ডের তথ্য, পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত ফাইল চু/রি হওয়ার আশঙ্কা থেকেই যায়।
নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা পরামর্শ দেন—পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন চালু রাখা, ডিভাইসের ফাইল শেয়ারিং অপশন বন্ধ রাখা এবং সংবেদনশীল কাজ এড়িয়ে চলা। সচেতন থাকলেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
#ফ্রি_ওয়াইফাই #সাইবার_নিরাপত্তা #প্রযুক্তি
#PublicWiFi #CyberSecurity #TechTips

