প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জন বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংক্রান্ত আপিলের তৃতীয় দিনের শুনানিতে প্রথম ঘণ্টাতেই ২৪টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৫টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ২টি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়।
শুনানিতে খাগড়াছড়ি-২৯৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার ক্রেডিট কার্ডের বকেয়া ২২ হাজার ৭০০ টাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের প্রায় ৯৮ হাজার টাকা ঋণ খেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল হয়। চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া ফেনী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের এক শতাংশ সমর্থনকারী পূর্ণ না হওয়ায়, নাটোর-২ আসনে এনপিপি প্রার্থী জি এ এ মুবিন সরকারি চাকরি থেকে অব্যাহতির মেয়াদ পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল হয়। মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের ঋণ সংক্রান্ত জটিলতায় এবং পাবনা-২ আসনে গণফোরাম প্রার্থীর শুনানি স্থগিত থাকায় দুটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে।
#জাতীয়_নির্বাচন #আপিল_শুনানি #ইসি
#BangladeshElection #ECUpdate #NominationAppeal

