৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘ–সংশ্লিষ্ট সংস্থাসহ প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থা ও কমিশনগুলো থেকে সমর্থন ও অংশগ্রহণ স্থগিতের প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার (৭ জানুয়ারি) এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তালিকায় রয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কাঠামো ইউএনএফসিসিসি।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব সংস্থার অনেকগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থি এবং ওয়াক/অগ্রাধিকারহীন এজেন্ডায় কাজ করছে। এর আগে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও, ইউনে/স্কো ও ইউএনআরডব্লিউএ থেকেও সরে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক জলবায়ু ও মানবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

#যুক্তরাষ্ট্র #ডোনাল্ড_ট্রাম্প #জাতিসংঘ #আন্তর্জাতিক_সংস্থা
#UnitedStates #DonaldTrump #UN #GlobalPolitics

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *