হিন্দি সিনেমায় নতুন আয় রেকর্ড ‘ধুরন্ধর’

বিনোদন

হিন্দি সিনেমায় নতুন আয় রেকর্ড ‘ধুরন্ধর’

রনবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’ হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। ছবিটি ভারতীয় বাজারে আয় করেছে ৯৮১.০৫ কোটি রুপি, যা হিন্দি ভাষার সিনেমার মধ্যে সর্বোচ্চ।

জিও স্টুডিওস জানায়, আন্তর্জাতিক বাজার থেকেও ছবিটি ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এর মাধ্যমে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর হিন্দি সংস্করণের রেকর্ড ভেঙে দেয় ‘ধুরন্ধর’।

সিনেমাটিতে খল চরিত্রে অক্ষয় খন্নার অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে। পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন ও অর্জুন রাম্পাল।

আন্তর্জাতিকভাবেও ছবিটি সাফল্য পেয়েছে। উত্তর আমেরিকায় এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা।

#ধুরন্ধর #রনবীর_সিং #বলিউড #বক্সঅফিস
#Dhurandhar #RanveerSingh #Bollywood #BoxOffice

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *