আবারও বাবা হচ্ছেন শাকিব খান?

বিনোদন

আবারও বাবা হচ্ছেন শাকিব খান?

ঢালিউড অঙ্গনে ফের পারিবারিক গুঞ্জন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চিত্রনায়িকা শবনম বুবলী মা হতে চলেছেন—এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় আলোচনার কেন্দ্রে উঠে আসে একটি প্রশ্ন—তাহলে কি আবারও বাবা হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান?

এই বিষয়ে জানতে চাওয়া হলে শাকিব খানের সাবেক স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বলে জানান। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি এ ধরনের গুঞ্জনের বিষয়ে কিছুই জানেন না। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকায় এসব আলোচনার খোঁজও রাখেন না বলেও জানান তিনি।

ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য না করার অবস্থান তুলে ধরে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পীর কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকাটাই স্বাভাবিক। তবে তিনি কখনোই অন্য কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সাপোর্ট সবসময় শাকিব খানই দিয়েছেন। বর্তমানে তিনি পুরোপুরি নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

#শাকিব_খান #অপু_বিশ্বাস #ঢালিউড
#ShakibKhan #ApuBiswas #Dhallywood

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *