পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আ/তিফ আ/সলাম আবারও ঢাকায় এসে কনসার্ট মাতাতে প্রস্তুত। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’—যেখানে তরুণদের ইতিবাচক শক্তি উজ্জীবিত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে আয়োজকরা।
কনসার্টটি অনুষ্ঠিত হবে ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের মাঝামাঝি একটি আধুনিক ও নিরাপদ আউটডোর অ্যারিনায়। ভক্তদের জন্য সবধরনের যাতায়াত সুবিধাও থাকবে। তবে নিরাপত্তার কারণে ভেন্যুর নাম এখনও প্রকাশ করা হয়নি। আর এই সুযোগে ছড়ানো হচ্ছে নানা গুজব—শিল্পী নাকি আসছেন না, ভেন্যুও নাকি চূড়ান্ত নয়!
আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে—ইতোমধ্যে সব প্রয়োজনীয় অনুমোদন, আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবুও বিভ্রান্তি বেড়ে যাওয়ায় নিজেই সামনে এসেছেন আ/তিফ। তিনি নিজের যাচাইকৃত ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। এতে ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র রিসালাত জানান—সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিয়মমাফিক সব কাজ সম্পন্ন করা হচ্ছে, ইভেন্টটি হবে নিরাপদ ও সুশৃঙ্খল। তিনি সবাইকে অনুরোধ করেন—কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে যেন কান না দেওয়া হয়।

