তিন দিনে ৩৯ লাখ অনুদান পেলেন ফুয়াদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মাত্র তিন দিনে প্রায় ৩৯ লাখ ৬৬ হাজার টাকা অনুদান পেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। নির্বাচনি খরচের জন্য দেশ-বিদেশের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, বিকাশ, নগদ ও ব্যাংক হিসাব মিলিয়ে এই অনুদান এসেছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী অতিরিক্ত অর্থের বিষয়ে কমিশনের নির্দেশনা মেনে চলা হবে।
স্বচ্ছতার স্বার্থে সব হিসাব নিরীক্ষার জন্য উন্মুক্ত রাখা হবে বলেও জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ।
#ব্যারিস্টার_ফুয়াদ #নির্বাচন #অনুদান #বরিশাল
#BarristerFuad #Election2026 #CampaignFund #Barishal

