ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তোরণে অ/গ্নিসংযোগ

রাজনীতি
ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তোরণে অ/গ্নিসংযোগ
ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ খে/লাফ/ত মজলিস মনোনীত প্রার্থী মা/ও/লা/না মি/জা/নুর রহমান মোল্লার নির্বাচনী তোরণে দু/র্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আ/গুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগে মাও/লা/না মি/জা/নুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌরসভার সামনের এবং ফয়েজ মিয়ার বাড়ির সামনের একটি তোরণ নির্মাণ করেছিলেন। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তোরণের আংশিক অংশ পুড়ে যায়। পথচারীরা আ/গুন দেখেই তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও প্রকাশের পর খে/লাফ/ত মজলিসের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
মাও/লা/না মি/জা/নুর রহমান মোল্লা বলেন, “আমার তোরণে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করার দাবি জানাই। এই ধরনের ঘটনা আমাদের মনোবল ভাঙতে পারবে না।”
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *