সংবিধান সংস্কার পরিষদের শপথ ঘিরে উ/ত্তে/জ/না, বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ ঘিরে উ/ত্তে/জ/না, বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবনে সৃষ্টি হয় রাজনৈতিক উ/ত্তে/জ?না।

ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন বিএনপি দলীয় সদস্যদের সঙ্গে শপথ নিতে না পেরে জামায়াত সদস্যদের সঙ্গে শপথ নেন। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও শপথ গ্রহণ করেন।

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ শুরু হতেই তারা শপথস্থল ত্যাগ করেন। পরে জামায়াতের ৬৮ জন সদস্য শপথ নিয়ে নিজ নিজ আসন উল্লেখ করে স্বাক্ষর করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংবিধান সংস্কার ইস্যু ঘিরে ভবিষ্যতে রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে।

#সংবিধানসংস্কার #জাতীয়সংসদ #ঢাকা৬ #ব্রাহ্মণবাড়িয়া #বাংলাদেশ
#ConstitutionReform #NationalParliament #Dhaka #BangladeshPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *