ঢাকায় উদীচী কার্যালয়ে আ/গুন
রাজধানী ঢাকার তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অ/গ্নি/সংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একদল লোক হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে ভা/ঙ/চু/র চালায় এবং পরে আ/গু/ন লাগিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনের মধ্যে তী/ব্র আ/তঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সেগুনবাগিচা এলাকার উদীচী কার্যালয়ে আ/গুন লাগার সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট পাঠানো হয়। তারা দ্রুত আগুন নি/য়/ন্ত্র/ণে কাজ শুরু করে এবং পরিস্থিতি সামাল দেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হ/ত/া/হ/তে/র খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

