রাজশাহীতে প্রতিবন্ধী নারীকে ধ/র্ষণ মামলার আ/সামি গ্রে/ফতার

দেশের খবর

রাজশাহীতে প্রতিবন্ধী নারীকে ধ/র্ষণ মামলার আ/সামি গ্রে/ফতার
রাজশাহী পুঠিয়ার এক প্র/তিবন্ধী নারীকে ধ/র্ষণের মামলায় অভিযুক্ত আজি/জুল ইসলাম মোল্লা (২৮) গাজীপুরের টঙ্গি পৌরসভার টিআইসি এলাকা থেকে গ্রে/ফতার করা হয়েছে। র‌্যাব-৫–এর একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার আসামি পুঠিয়ার দমদমা গ্রামের সেরাজ মোল্লার ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ২২ অক্টোবর পুঠিয়ার দমদমা গ্রামের ২৫ বছর বয়সি এক শারীরিক প্রতিবন্ধী নারীকে তার ঘরে একা পেয়ে ধ/র্ষণ করে আজি/জুল ইসলাম মোল্লা। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে আরও কয়েকবার নি/র্যাতন করা হয়। ঘটনায় ভুক্তভোগীর মা ২৮ অক্টোবর পুঠিয়া থানায় মা/মলা দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকে আজি/জুল ইসলাম প/লাতক ছিলেন। র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে সে গাজীপুরের টঙ্গি এলাকায় অবস্থান করছে। বুধবার রাতে অভিযানের মাধ্যমে তাকে গ্রে/ফতার করা হয়।
#Rajshahi #RapeCase #DisabledVictim #RABOperation #BreakingNews #BangladeshCrime #Justice
#রাজশাহী #ধর্ষণ_মামলা #প্রতিবন্ধী_নারী #র‌্যাব_অভিযান #বাংলাদেশ_সংবাদ #অপরাধসংবাদ #ন্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *