৩৮ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের চলমান সংঘা/তের প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। কয়েকদিনে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে উ/দ্বেগ তৈরি হয়েছে।
#ফ্লাইট_বাতিল #শাহজালাল_বিমানবন্দর #মধ্যপ্রাচ্য #ভ্রমণ_সংবাদ
#FlightCancelled #DhakaAirport #MiddleEastCrisis #TravelUpdate

