পুতিনকে হ/ত্যা চেষ্টা নাকি রাশিয়ার সাজানো কাহিনী?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হা/ম/লার দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মস্কোর প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে—এটি কি সত্যিকারের হ/ত্যা চে/ষ্টা, নাকি রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো একটি নাটক?
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে ড্রোন হা/ম/লা চালানো হয়েছিল, তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে নস্যাৎ করে দেয়। তাদের দাবি অনুযায়ী, পুতিনের বাসভবন লক্ষ্য করে চালানো এই হা/ম/লায় বড় ধরনের বি/স্ফো/র/ক ব্যবহার করা হয়েছিল।
রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ বলেন, ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে মোট ৯১টি ড্রোন উৎক্ষেপণ করা হয়। লক্ষ্য ছিল নভগোরোড অঞ্চলের লেক ভালদাইয়ের কাছে অবস্থিত রুশ প্রেসিডেন্টের বাসভবন।
প্রকাশিত ফুটেজে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়, যেখানে প্রায় ছয় কেজি বি/স্ফো/র/ক ছিল বলে দাবি করা হয়েছে। মস্কোর মতে, এটি ছিল প্রেসিডেন্ট পুতিনের ওপর সরাসরি হা/ম/লার একটি সুপরিকল্পিত চেষ্টা।
তবে কিয়েভ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একে রাশিয়ার সাজানো কা/হি/নী বলে উল্লেখ করেন। তার দাবি, এই তথাকথিত হা/ম/লার পক্ষে মস্কো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি।
ইউক্রেনের অভিযোগ, চলমান শান্তি আলোচনা ব্যাহত করা এবং যু/দ্ধের তী/ব্র/তা বাড়ানোর উদ্দেশ্যেই রাশিয়া এই ঘটনা তৈরি করেছে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে, পুতিন বা তার বাসভবন লক্ষ্য করে ইউক্রেন কোনো হা/ম/লা চালায়নি।
যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেন ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হা/ম/লার পরিকল্পনা করেছিল ঠিকই, তবে সেটি পুতিনের বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।
এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নববর্ষের প্রাক্কালে তিনি রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষকে সংযম দেখানোর এবং কূটনৈতিক পন্থায় বিরোধ মেটানোর আহ্বান জানান।
ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইউক্রেনের বক্তব্য, যে ঘটনা আদৌ ঘটেনি—তা নিয়ে এমন আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতাশাজনক।
ভাইরাল ভিডিও, পাল্টাপাল্টি অভিযোগ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে—পুতিনকে হ/ত্যা চেষ্টা সত্যি ছিল, নাকি এটি রাশিয়ার রাজনৈতিক কৌশলের অংশ?
#পুতিন #রাশিয়া #ইউক্রেন #ড্রোন_হামলা #আন্তর্জাতিক_রাজনীতি
#Putin #Russia #Ukraine #DroneAttack #WorldPolitics

