খামেনির পর নেতৃত্ব অনিশ্চিত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির নেতৃত্ব কার হাতে যাবে—তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনে সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন কোনো সহজ প্রক্রিয়া নয় এবং এটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতি নয়, যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখতে পেরেছিল।
রুবিও বলেন, ইরানে যদি বর্তমান শাসনব্যবস্থা পতন ঘটে, তাহলে পরবর্তী পরিস্থিতি কী হবে—সে বিষয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই। তিনি এটিকে অত্যন্ত জ/টিল ও অনিশ্চিত বিষয় হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।
ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো সামরিক হা/মলা চালালে কঠোর জ/বাব দেওয়া হবে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
#ইরান #মধ্যপ্রাচ্য #আন্তর্জাতিক_রাজনীতি
#IranLeadership #MiddleEast #USIranTension

