জঙ্গি অভিযানে ৯ মৃ/ত্যু, ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত
রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাসায় ২০১৬ সালের আলোচিত জ/ঙ্গি অভিযানে ৯ তরুণের মৃ/ত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একইসঙ্গে মামলার পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রে/ফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এসবি প্রধান মনিরুল ইসলামসহ আরও কয়েকজন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, মিরপুর বিভাগের সাবেক ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে, যেখানে ৯ তরুণ গু/লিতে নি/হত হন। এই ঘটনাটি দীর্ঘদিন ধরেই বিতর্কিত ছিল।
#কল্যাণপুর #জঙ্গি_অভিযান #আন্তর্জাতিক_অপরাধ
#Kallyanpur #WarCrimesTribunal #BangladeshPolitics

