৭২ ঘণ্টা গাছ আলিঙ্গনে গিনেস রেকর্ড
কেনিয়ার ২২ বছর বয়সী পরিবেশকর্মী ট্রুফেনা মুথোনি টানা ৭২ ঘণ্টা একটানা বৃক্ষআলিঙ্গনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পরিবেশ সচেতনতা বাড়াতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি। এর আগে গাছ আলিঙ্গনের সর্বোচ্চ রেকর্ড ছিল ঘানার ফ্রেডেরিক বোয়াকির, যিনি ৫০ ঘণ্টা ২ মিনিট ২৮ সেকেন্ড ধরে গাছকে জড়িয়ে রেখেছিলেন।
মুথোনি জানান, এটি কেবল একটি রেকর্ড গড়া নয়, বরং পৃথিবীর প্রতি মানুষের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার একটি প্রতিজ্ঞা। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ৪৮ ঘণ্টা গাছ আলিঙ্গন করেছিলেন। দ্বিতীয়বার আরও দীর্ঘ সময় ধরে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি দেখাতে চেয়েছেন, পরিবেশ রক্ষা একদিনের প্রতীকী কাজ নয়, বরং দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা।
তার এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার অনুপ্রেরণা দিচ্ছে।
#গিনেস_রেকর্ড #পরিবেশ_সচেতনতা #গাছ
#GuinnessWorldRecord #TreeHugging #SaveNature

