মিরপুরে ১১ তলা ভবনে আ/গুন, কাজ করছে ফায়ার সার্ভিস

সর্বশেষ

মিরপুরে ১১ তলা ভবনে আ/গুন, কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানী ঢাকার মিরপুর এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে অ/গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আ/গুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামের ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আ/গুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। প্রথম ইউনিট পৌঁছে আ/গুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আ/গুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা যায়নি। তবে ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষের উপস্থিতি থাকার আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আ/গুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

#মিরপুরআগুন #ঢাকাখবর #অগ্নিকাণ্ড #ফায়ারসার্ভিস
#MirpurFire #DhakaNews #FireIncident #FireService

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *