সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে বি/স্ফো/র/ণ, বহু হতা/হতের আ/শঙ্কা

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে বি/স্ফো/র/ণ, বহু হতা/হতের আ/শঙ্কা

নববর্ষ উদযাপনের আনন্দ মুহূর্তেই আ/তঙ্কে রূপ নিল সুইজারল্যান্ডে। দেশটির জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায় একটি লাক্সারি পার্টিতে ভয়াবহ বি/স্ফো/রণ ও অ/গ্নি/কা/ণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক নি/হ/তের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

স্থানীয় সময় রাত ১টার পর ক্র্যানস-মন্টানার কনস্টেলেশন বার-এ এই দুর্ঘটনা ঘটে। সিএনএন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বি/স্ফো/র/ণে/র পরপরই সেখানে বড় ধরনের আ/গুন ছড়িয়ে পড়ে। নববর্ষের পার্টিতে অংশ নেওয়া বহু মানুষ হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় চরম আ/তঙ্কে পড়ে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি নি/হ/ত হয়েছেন এবং অনেকেই আ/হ/ত হয়েছেন। তবে এখনো পর্যন্ত নি/হ/ত ও আ/হ/তদের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। আ/হ/তদের উদ্ধারে জরুরি সেবা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনজুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

সুইজারল্যান্ডের অন্যতম অভিজাত পর্যটন এলাকা হিসেবে পরিচিত ক্র্যানস-মন্টানায় এমন দুর্ঘ/টনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ নি/হ/ত ও আ/হ/তদের পরিবারকে সহায়তার জন্য আলাদা হেল্পলাইন চালু করেছে।

বি/স্ফো/র/ণে/র কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

#সুইজারল্যান্ড #নববর্ষ #বিস্ফোরণ #আন্তর্জাতিক_সংবাদ #ক্র্যানস_মন্টানা
#Switzerland #NewYear #Ex/plo/sion #InternationalNews #CransMontana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *